ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাকে ধর্ষণ-হত্যার পর নদীতে ফেলে দেওয়া এক বছরের শিশুর মরদেহ উদ্ধার Logo রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার এটাই সময়—কিয়েভে বার্নহ্যাম Logo সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২ Logo সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা Logo সেবা দোরগোড়ায় : সুবিধা নিল ৯ হাজার মানুষ Logo বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী Logo রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এগিয়ে যাবে দুই দেশের অর্থনীতি: ভারতের হাইকমিশনার ত্রিবেদী Logo বিমানবন্দর নিরাপত্তায় আনসারের ভূমিকার প্রশংসা করলেন বেসামরিক বিমানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির Logo ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ হবে ১২ সেপ্টেম্বর

আন্দোলনকারীদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী বিজয়, পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল

চেন্নাইয়ে একটি নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আগের ক্ষমতাসীন ডিএমকে চেন্নাইয়ের পারান্দুরে একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করেছিল।

কিন্তু বিমানবন্দর প্রকল্পের পরিবেশগত উদ্বেগ এবং চেন্নাইয়ের পারান্দুরে বহু-ফসলি কৃষিজমির ক্ষতির আশঙ্কা জানিয়ে আন্দোলনে নামে সাধারণ মানুষ। তখন আন্দোলনকারীদের সঙ্গে একমত পোষণ করে তাদের পাশে দাড়িয়েছিলেন সি জোসেফ বিজয়। নির্বাচনের আগে তিনি এই প্রকল্পের বিরুদ্ধে জোরদার প্রচারণাও চালিয়েছিলেন।

গত নির্বাচনে ডিএমকেকে হারিয়ে ক্ষমতায় আসে বিজয়ের দল টিভিকের নেতৃত্বাধীন জোট।

গত মে মাসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণা দিয়ে বিজয় বলেন, ‘আমরা পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাদ দিচ্ছি। প্রস্তাবিত বিমানবন্দরের বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে আমি দৃঢ়ভাবে আছি।’

তবে বিষয়টি এখানেই শেষ হয়নি।

বিমানবন্দর প্রকল্প নিয়ে এখন ক্ষমতাসীন টিভিকে আর বিরোধী দল ডিএমকের মধ্যে দ্বন্দ্ব চাঙা হয়েছে। ডিএমকে বলছে, রাজ্যের স্বার্থের কথা ভেবেই পারান্দুরে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। প্রকল্প চূড়ান্ত করার আগে সব বিষয় যাচাই-বাছাই করা হয়েছিল এবং এই প্রকল্পে কোনো অনিয়ম হয়নি।

ডিএমকে নেতা দুরাইমুরুগান বিজয়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সাংবাদিকদের বলেন, ‘ডিএমকে-এর আমলে শুরু হওয়া প্রস্তাবিত বিমানবন্দর প্রকল্প নিয়ে সন্দেহ পোষণ না করে বরং আমাদের ফাইলগুলো খুলে দেখা হোক। মুখ্যমন্ত্রী যদি আমাদের ফাইলগুলো না খোলেন, তবে আমরা বিধানসভায় তার বিরুদ্ধে বিশেষাধিকার ক্ষুণ্ণের প্রস্তাব আনব।

তিনি আরো বলেন, ‘আমরা তাকে ফাইলগুলো খোলার অনুমতি দিচ্ছি। তিনি যদি এক সপ্তাহের মধ্যে তা না করেন, তবে মুখ্যমন্ত্রী বিধানসভায় ভুল তথ্য দিয়েছেন; তা প্রমাণ করতে বিরোধী দল বিশেষাধিকার ক্ষুণ্ণের প্রস্তাব আনার কথা বিবেচনা করবে।’

বিমানবন্দর প্রকল্প বাতিল করায় ডিএমকে এখন বিজয় সরকারকে উন্নয়ন বিরোধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করবে।

বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসার ঠিক পরেই বিজয় সরকার জানিয়েছিল যে, প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য নির্ধারিত স্থানটি তারা পুনর্মূল্যায়ন করবে। গত জুন মাসে, টিভিকে নেতা সিটিআর নির্মল কুমার ঘোষণা করেছিলেন যে, স্থানীয় জলাশয় এবং উর্বর জমি রক্ষা করার লক্ষ্যে বিকল্প কোনো স্থান খুঁজে বের করতে প্রস্তাবিত প্রকল্পটির একটি ব্যাপক পর্যালোচনা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মাকে ধর্ষণ-হত্যার পর নদীতে ফেলে দেওয়া এক বছরের শিশুর মরদেহ উদ্ধার

আন্দোলনকারীদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী বিজয়, পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল

আপডেট সময় ০৪:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬