ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ বড় দেওড়া এলাকার পরাণ মন্ডলের টেকসংলগ্ন তুরাগ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, পরাণ মন্ডলের টেক এলাকায় তুরাগ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ আরো জানায়, লাশটির পরনে কালো রঙের প্যান্ট ছিল।

তাঁর শরীরে কোনো পোশাক ছিল না। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬