ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ Logo প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব : ভারপ্রাপ্ত স্পিকার Logo অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা Logo বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি Logo বাংলাদেশ-চিলি সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ Logo গ্রাহকের অর্থ আত্মসাৎ : ৪ ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত Logo নারায়ণগঞ্জে এক থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০ Logo পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত

ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী ও সন্তানসহ কুষ্টিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম দেবাশীষ দত্ত।

তার পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় তার স্ত্রী আফসানা শারমীন ও ছেলে স্বর্ণশীষ দত্তও নিহত হয়েছেন। দেবাশীষ দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।

কুষ্টিয়ায় দেবাশীষের পারিবারিক বন্ধু ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান বলছেন, গত ৩ অগাস্ট চিকিৎসার জন্য স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে চেন্নাই যান দেবাশীষ। তাদের সাথে কুষ্টিয়ার আরও দুজন গিয়েছিলেন।

সোমবার রাতে চেন্নাই থেকে কলকাতায় এসে একটি হোটেলে উঠেছিলেন তারা। আজ তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু আমরা জানতে পারলাম সেই হোটেলে আগুন লেগে তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দৈনিক আজকের পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক (ন্যাশনাল ডেস্ক) সৈয়দ মঈনুল হক বলছেন, দেবাশীষ ছুটি নিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।

সর্বশেষ কুষ্টিয়ার সাংবাদিকদের কাছ থেকে আমরা তার মৃত্যুর খবর জেনেছি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাত প্রায় ২টার দিকে নগরীর নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় হোটেল শিখা ইন-এ আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত

আপডেট সময় ০৪:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬