ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সাড়ে ২৪ কোটি টাকা দিল গ্রামীণফোন Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিট খারিজ Logo এখনো পলাতক ৬৯০ বন্দি, পরিচয় শনাক্ত হয়নি ১৬৬ জনের Logo ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

সখ করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল তৌফিজের

ময়মনসিংহের ভালুকায় সখ করে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. তৌফিজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথারের মরা নদীতে ডুবে মারা যান তিনি।

মৃত তৌফিজ উদ্দিন উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের নূর বক্সের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তৌফিজ উদ্দিন একজন সৌখিন মাছ শিকারি। কাজের ফাঁকে মোটরসাইকেলে করে প্রায়ই বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে যেতেন তিনি। মঙ্গলবার সকালে মাছ ধরার জন্য উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথারে যান তিনি।

মাছ ধরার একপর্যায়ে সাঁতরে মরা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান তৌফিজ। পরে অন্য মাছ শিকারিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তৌফিজের লাশ থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, পানিতে ডুবে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪

সখ করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল তৌফিজের

আপডেট সময় ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬