ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংসদের অধিবেশন কক্ষে প্রচার চালানো যাবে না : সিইসি Logo জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সম্পদ : ভূমিমন্ত্রী Logo কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার Logo কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত Logo ১৫ আগস্টের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৫২, ভাটারা থানার মামলায় রিমান্ডে ১৫ Logo দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান Logo স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইসসহ অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া জোনের একটি দল গৌরাঙ্গপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক আড়াইটার দিকে দুই আরোহী একটি মোটরসাইকেলে করে চেকপোস্টের দিকে এলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটির পিছু নিলে প্রায় তিন কিলোমিটার দূরে একটি কালভার্টের নিচে সেটি ফেলে দুই আরোহী পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।

যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক বা পলাতক দুই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র, মাদক ও মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সংসদের অধিবেশন কক্ষে প্রচার চালানো যাবে না : সিইসি

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইসসহ অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০১:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬