ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo দায়িত্বে দক্ষতার ছাপ: আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আলোচনায় আসাদুল হাবিব দুলু Logo ‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ Logo উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার Logo তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী Logo সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী Logo থানায় লালন-পালন হচ্ছে চোরের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫ গরু, জন্ম নিল এঁড়ে বাছুর Logo লালপুরে ইয়াবা সরবরাহকালে গ্রেপ্তার ২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটগ্রহণ শুরু, চলবে ৬০ ঘণ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীদের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করতে পারবেন। এ ক্ষেত্রে যে ফোন নম্বরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে পরীক্ষার সময় রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ফোন নম্বরে ওটিপি যাবে। একটি ফোন নম্বর থেকে একটি ভোট দেওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট প্রদানের সময় শনাক্তকরণ ও তথ্যের যথার্থতা নিশ্চিতের জন্য শিক্ষার্থীর নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখ ইত্যাদি তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। প্রাপ্ত মতামতসমূহ যথাযথ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে এবং সংগৃহীত তথ্য গোপন রাখা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রগ্রামে মাইগ্রেশন বিষয়ে শিক্ষার্থীদের সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি (অফলাইন) মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটগ্রহণ শুরু, চলবে ৬০ ঘণ্টা

আপডেট সময় ১২:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬