ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যায় ৫ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গতকাল শনিবার অরুণাচল প্রদেশের স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (এসইওসি) ৫ সেনাসদস্য নিখোঁজের এই তথ্য জানিয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছেন সেনা ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা।

তারা জানিয়েছে, দিবাং ভ্যালিতে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাসু পানিতে আকস্মিক বন্যা আঘাত হানে। মিপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের ওই এলাকায় পানির বিশাল স্রোত নিচে নেমে এলে আশপাশের এলাকা প্লাবিত হয়।

পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, পাসু পানি আর্মি ক্যাম্পে ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেলে সাত সেনা সদস্য পানির স্রোতে আটকা পড়েন। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং জেলার ডিডিএমওর সদস্যরা বর্তমানে উদ্ধার ও তল্লাশি অভিযানে কাজ করছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ

আপডেট সময় ১০:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬