ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

কাপ্তাই পলিটেকনিকে মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসক কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে দশটায় হতে রাত ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যক্ষ জানান, আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে রাত সাড়ে দশটায় ছাত্রাবাসে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই ফোরামের মধ্যে ১৩ জন আহত হয়।

আহতরা হলেন- হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব,ইমরান,আব্দল্লা আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো.হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা,মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ, তারা সকলেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, বিএসপিআই কর্তৃপক্ষ আহতদের রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

অধ্যক্ষ জানান, ঘটনা সত্য,তবে আহত ১৩ জনের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসছে এবং চারজন ছাত্র চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

এসময় চারজন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেলে শনিবার দেখে আসছেন বলে জানান তিনি।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাতে ঘটনা ঘটলেও শনিবার সকাল হতে হতে এলাকায় জানাজানি হয়। বিএসপিআই কর্তৃপক্ষ এই ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

অপরদিকে উক্ত ঘটনায় বিএসপিআই এর অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর বিভাগীয় ভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এদিকে ছাত্রাবাসের হোস্টেল সুপার আব্দুল মান্নান জানান, দু’টি আঞ্চলিক ফোরাম এবং মোবাইলে স্ট্যাটাস কে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত ঘটেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলমান আছে। ঘটনার পর ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

কাপ্তাই পলিটেকনিকে মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

আপডেট সময় ০৩:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬