ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই যুগ পর ভারতের প্রেক্ষাগৃহে সঞ্জয়-সালমান

ফের একসঙ্গে বড় পর্দায় বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত। তবে কোনো ভারতীয় সিনেমায় নয়, এবার একটি আন্তর্জাতিক অ্যাকশন চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা। সিনেমাটির নাম ‘সেভেন ডগস’। এর মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর একসঙ্গে বড় পর্দায় ধরা দিচ্ছেন এই সালমান-সঞ্জয়।

বৃহস্পতিবার নতুন এই সিনেমার ট্রেলার প্রকাশ হলো। এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে সিনেমাটি ঘিরে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মানের মধ্যপ্রাচ্যভিত্তিক এই অ্যাকশন ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ও ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’খ্যাত পরিচালক আদিল এল আরবি এবং বিলাল ফাল্লাহ। বিশ্বমানের ক্যানভাসে নির্মিত সিনেমাটিতে ভারত, মিশর, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র (হলিউড) ও মধ্যপ্রাচ্যের একঝাঁক অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে।

ধুন্ধুমার অ্যাকশনের এই সিনেমার ট্রেলারে সালমান ও সঞ্জয়ের চরিত্র নিয়ে কিছুটা রহস্য রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের উপস্থিতি শুধু স্বল্প সময়ের জন্য নয়, বরং গল্পের একটি বড় অংশজুড়ে রয়েছে তাদের ভূমিকা।

বলা হয়েছে, ‘সেভেন ডগস’ নামের একটি আন্তর্জাতিক অপরাধচক্র এবং তাদের তৈরি ‘পিংক লেডি’ নামের বিপজ্জনক এক নতুন মাদককে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। পুরো ছবিটি মূলত আরবি ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও বিশ্বের বিভিন্ন ভাষায় এটি মুক্তি দেওয়া হবে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) ও ‘রিয়াদ সিজন’-এর সহযোগিতায় ‘সেভেন ডগস’ সিনেমাটি প্রযোজনা করেছে সেলা স্টুডিওস। চলতি বছরের ২২ মে মিশরের কায়রোতে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এর পরপরই ২৭ মে মধ্যপ্রাচ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় সিনেমাটি। একদিক থেকে সিনেমাটি মুক্তির পর ট্রেলার প্রকাশ হলেও ভারতে এখনও সিনেমাটি মুক্তি পায়নি। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করে দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন সালমান খান ও সঞ্জয় দত্ত। ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জালওয়া’ (২০০২) সিনেমাগুলোর পর কয়েক বছর আগে পাঞ্জাবি সংগীতশিল্পী এপি ধিলোঁর ‘ওল্ড মানি’ মিউজিক ভিডিওতেও এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। এবার ‘সেভেন ডগস’ এর মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর একসঙ্গে বড় পর্দায় ধরা দিচ্ছেন সালমান-সঞ্জয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

দুই যুগ পর ভারতের প্রেক্ষাগৃহে সঞ্জয়-সালমান

আপডেট সময় ১০:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬