ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র যদি চর্চা হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

“গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি চর্চা হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যদি প্রতিষ্ঠান তৈরি করতে পারি, সত্যিকার অর্থে আমরা একটা ন্যায়বিচারের জন্য প্রভাবমুক্ত বিচারবিভাগ তৈরি করতে পারি তাহলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে।

রোববার দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ন্যায়বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে; ফ্যাসিস্ট একটা শাসনব্যবস্থা থেকে বেড়িয়ে আসতে আমরা সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনা হচ্ছে- গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।”

“আমরা প্রশাসনকে যদি দক্ষভাবে গড়ে তুলতে পারি তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে সংসদের কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি তাহলে কিন্তু গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে।”

এ সময় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইউসূফ আলী, সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ, জেলা বিএনপির সভাপতি পয়গাম আলী, রাষ্ট্রপক্ষের আইনজীবী সারোয়ার, আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে নেপালের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম দিনে ৬০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ সময় মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র যদি চর্চা হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬