ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রক্তঝরা ২৪ জুলাই: স্মৃতির ক্যানভাসে অশ্রু আর ক্ষোভ Logo ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী তেরশ্রী মসজিদ Logo মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম Logo সম্পর্কে যেভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে ‘প্যারালাল লাইফ সিন্ড্রোম’ Logo শিক্ষার্থীদের ক্ষতি হতে দেব না: ভিডিও বার্তায় মোদী Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি Logo ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার Logo স্পিকার ফিরলেই পদত্যাগপত্র দেবেন রাষ্ট্রপতি, জানিয়ে দিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তাদেরও Logo নৌ অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান আসিয়ানের

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হার দিয়েই শেষ হলো সাম্প্রতিক সময়ের অন্যতম সফল এক আন্তর্জাতিক ক্যারিয়ার। এবার আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ও সফল অধ্যায়ের ইতি টানলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

বর্তমানে রিভার প্লেটের হয়ে খেলা ৩৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান।

ওতামেন্দি বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতাম। ফুটবল আমাকে যে সম্মান দিয়েছে, তার মধ্যে এটাই সবচেয়ে বড়।’

বিদায়ী বার্তায় বিশ্বকাপ ফাইনালের কথাও উল্লেখ করেন ওতামেন্দি। তিনি বলেন, ‘নিয়তি চেয়েছিল আমার শেষ ম্যাচটা যেন হয় একটা বিশ্বকাপ ফাইনাল। ফলাফলটা আমরা যা চেয়েছিলাম তা হয়নি, কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, কারণ এই দল একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। আমি জানি আমি সবকিছু উজাড় করে দিয়েছি।’

দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওতামেন্দি। তার ভাষায়, ‘আপনারা আমাদের এই অনুভূতি দিয়েছেন যে, জাতীয় সংগীত বাজলে আমরা শুধু এগারোজন খেলোয়াড় নই, বরং একই স্বপ্ন রক্ষা করা লাখো মানুষ।’

এর আগেই ওতামেন্দি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তার শেষ টুর্নামেন্ট। ফাইনালের কয়েক দিনের মধ্যেই সেই ঘোষণাকে আনুষ্ঠানিক রূপ দিলেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ১৩৯টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ৮টি গোল। খেলেছেন চারটি বিশ্বকাপ—২০১০, ২০১৮, ২০২২ ও ২০২৬ আসরে। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের স্বাদ পান, আর ২০২৬ বিশ্বকাপে দলকে নিয়ে পৌঁছান রানার্স-আপ অবস্থানে। এছাড়া ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রক্তঝরা ২৪ জুলাই: স্মৃতির ক্যানভাসে অশ্রু আর ক্ষোভ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

আপডেট সময় ১০:১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬