ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা Logo এক পাসপোর্টে দুই যাত্রা, প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী Logo জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ Logo এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, গ্যাস সংকটের শঙ্কা Logo তিন জেলায় চার নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি Logo ‘প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে’ Logo বিক্ষোভ মিছিল থেকে স্বামীকে আটক: অভিনেত্রী বললেন—লজ্জাজনক পরিস্থিতি Logo প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ Logo বাণিজ্যিক জাহাজে রাশিয়ার হামলা: ৪ ভারতীয় নাবিক নিহত, ক্ষুব্ধ দিল্লি Logo বাঁচতে ঘর নেই, মরলে কবর নেই: দিশেহারা সুগন্ধা পাড়ের মানুষ

ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেলো দুই যুবকের

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার রুদ্রপুর গ্রামের ‘সালামের মোড়’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) গুরুতর আহত হন। এছাড়াও ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারী নিরব হোসেন আহত হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে আসছিলেন। অন্যদিকে, ইটভাটা থেকে ইট আনার উদ্দেশ্যে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক টলি চালক আমিরুল।

রুদ্রপুরের সালামের মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত মোটরসাইকেলের অপর আরোহী রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা

ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেলো দুই যুবকের

আপডেট সময় ০২:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬