ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

শ্রীপুরে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতকের বাড়িতে জনতার আগুন

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে জিহাদ হাসান জয় (১৫) নামের এক স্কুলছাত্রকে খুনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট-সংলগ্ন সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দিলে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

নিহত জিহাদ হাসান জয় ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ রাতেই মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে।

নিহতের বাবা বলেন, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে জয়ের সঙ্গে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

শ্রীপুরে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতকের বাড়িতে জনতার আগুন

আপডেট সময় ০১:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫