ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সাবেক এমপি মিল্লাতের বাড়িতে ফের আগুন

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

পেনাল্টি থেকে গোল করতে না পারলেও বিরতির পর দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দেওয়ার পাশাপাশি নতুন ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে এলেন ফরাসি অধিনায়ক।

বৃহস্পতিবার (৯ জুলাই) বস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে আসে সেই মুহূর্ত। ডি-বক্সের সামনে বল পেয়ে প্রথমে এক মুহূর্ত থেমে যান এমবাপ্পে। 

সামনে থাকা মরক্কোর ডিফেন্ডার ইসা জিওপকে কাটিয়ে চোখের পলকে নেন নিখুঁত শট। সামান্য বাঁক নেয়া বল পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে, আর উল্লাসে ফেটে পড়ে ফরাসি শিবির।

এই গোলটি ছিল চলতি বিশ্বকাপে এমবাপ্পের অষ্টম। এর আগে দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। ফলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এবারের আসরে তার গোল-সম্পৃক্ততা দাঁড়াল ১০টিতে।

এর মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড। ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে তিনি টানা দুইটি ভিন্ন বিশ্বকাপে অন্তত ১০টি করে গোলে সরাসরি অবদান রাখলেন। ২০২২ কাতার বিশ্বকাপেও এমবাপ্পে করেছিলেন আট গোল এবং দিয়েছিলেন দুটি অ্যাসিস্ট।

ব্যক্তিগত পরিসংখ্যানেও আরও এক মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি অধিনায়ক। বিশ্বকাপে মাত্র ২০ ম্যাচ খেলেই তার গোলসংখ্যা পৌঁছে গেছে ২০-এ। যেখানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ২১ গোল করতে লেগেছে ৩১টি ম্যাচ।

এদিকে এই গোলের সুবাদে চলতি বিশ্বকাপের গোলদাতার তালিকার শীর্ষেও উঠে এসেছেন এমবাপ্পে। তার গোল এখন আটটি। একই সংখ্যক গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে তাই শেষ পর্যন্ত জমে উঠেছে দুই মহাতারকার দ্বৈরথ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

আপডেট সময় ১২:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬