ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার Logo এবার হরমুজ তীরবর্তী বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণ Logo সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান Logo সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী Logo সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের পর উচ্ছেদ অভিযান Logo দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি মাথায় রাখবে ভারত Logo থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ Logo তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি মাথায় রাখবে ভারত

গঙ্গার পানি নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এ চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা মাথায় রেখে এ ব্যাপারে ভারত সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে। সব আলোচনা তো দৃশ্যমান না। আলোচনা তো চলতে থাকে। আমি বিশ্বাস করি, দ্বিপাক্ষিক যে আলোচনা চলছে গঙ্গা চুক্তির গুরুত্ব এবং পানির গুরুত্ব ভারত বুঝতে পারছে। সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখে ভারত সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আমরা মনে করি, এটা ইতিবাচক দিকে আগাচ্ছে। গঙ্গা চুক্তির বেশি সময় নেই। আমাদের যে টিম (যৌথ নদী কমিশনের-জেআরসি) প্রধানমন্ত্রী করে দিয়েছেন সেই কমিটি কাজ করছে ভারতের সঙ্গে।

ইতিবাচক দিকে এগোনোর ব্যাখ্যায় শামা ওবায়েদ বলেন, এটা ব্যাখ্যা করার কিছু নেই। আমি আশা করছি, ভারত গঙ্গা চুক্তির গুরুত্ব বুঝবে এবং সেইভাবে ওনারা এগিয়ে আসবে।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি ভাগাভাগি–সংক্রান্ত ভারত-বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার

দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি মাথায় রাখবে ভারত

আপডেট সময় ০৪:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬