মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার পারদ চড়িয়ে বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং একাধিক কৌশলগত স্থাপনায় একযোগে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী। এতে করে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সকালে এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের সেনাবাহিনীর চলমান অভিযানের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
পার্স টুডে জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার সকালে এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের সেনাবাহিনীর চলমান অভিযানের ধারাবাহিকতায় কুয়েতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারে একটি স্যাটেলাইট অ্যান্টেনা (প্রাথমিক সতর্কীকরণ কেন্দ্র) এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণাগারে বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, সর্বাধিনায়কের নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেবে না। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা ইসলামী বিপ্লবের উচ্চ আদর্শ রক্ষায় অটল থাকবে।
বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে


























