সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮ ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের, একান্ত বৈঠক শুরু স্মৃতিপটে মহীয়সী: রাজিয়া মজিদের প্রতি বিনম্র শ্রদ্ধা কেপ ভার্দের আরেক চমক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি : সংসদে আইনমন্ত্রী

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত সাতজনের প্রাণহানি ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
শনিবার মেরকা বেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি।

পুলিশ জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে পুঁতে রাখা বিস্ফোরক থেকে। এতে হাতি খেল গ্রাম থেকে বান্নুর উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিস্ফোরণে নিহত হন ভ্যানে থাকা পাঁচ যাত্রী।

প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় উদ্ধারকাজে অংশ নেওয়া দুজন নিহত হন। পাশাপাশি একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আরও তিনজন আহত হন। নিহতদের মরদেহ ও আহতদের বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। তবে, কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

এর আগে, চলতি বছরের এপ্রিলেও বান্নুতে একটি আত্মঘাতী হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা ও বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে এসব অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 

সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com