বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে মাইকাসা ইন নামের হোটেলটির বেজমেন্টে অবস্থিত রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দুটি পানি ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, প্রাণ বাঁচাতে কয়েকজন বাসিন্দা ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত এই পাঁচতলা হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল। সেখানে অবস্থান করছিলেন প্রায় ৪০ জন অতিথি, যাদের মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা কয়েকজন বিদেশিও ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com