ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

ঈদে টাকা জমানোর জন্য রাতভর কাজ, কারখানার মেশিন কেড়ে নিল কিশোরের প্রাণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কারখানায় রাতে কাজ করার সময় মেশিনে ঢুকে মোহাম্মদ রাসেল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর দেড়টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় নাহার অ্যাগ্রো ফিড মিলে এদুর্ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে।

জানা যায়, ঈদে টাকা জমানোর জন্য ইলেক্ট্রিকের কাজের পাশাপাশি গত কয়েকদিন ধরে নাহার ফিড মিলে রাত্রিকালীন কাজ করছিলো রাসেলসহ বেশ কয়েকজন। সোমবার রাতেও তারা কাজ করার সময় রাসেল হঠাৎ করে ফিডমিলের ভুট্টা রাখার সাইলোতে ঢুকে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাব্বি জানান, গতকাল রাতে রাসেল এবং আমি কাজ করতেছিলাম, ফিডমিলের সাইলোতে হঠাৎ সে দেবে যায়, আমি তুলতে গিয়েও পারিনি, পরে বাকিদের খবর দিই। সবাই এসে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে নাহার অ্যাগ্রো ফিড মিলের ম্যানেজার মো. ফাহিম উদ্দিন বলেন, রাতে কয়েকজন এলাকার শ্রমিক কাজ করছিল, একজন মেশিনে আটকে যায়, পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, মধ্যরাতে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়, পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে মেশিনের ভেতরে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন

ঈদে টাকা জমানোর জন্য রাতভর কাজ, কারখানার মেশিন কেড়ে নিল কিশোরের প্রাণ

আপডেট সময় ১০:১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬