ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে ২৪ ঘণ্টায় পার হলো পশুবাহী ৪২৩ ট্রাক

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে রাজধানী অভিমুখে আসা পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ ঘাট দিয়ে পদ্মা পার হয়েছে ৪২৩টি পশুবাহী ট্রাক। 

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদ যাত্রা ও পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন করতে কাজ করা হচ্ছে।

অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী ট্রাকগুলোকে ফেরিতে উঠানো হচ্ছে। ঘাটে পর্যাপ্ত ফেরি সচল থাকায় সিরিয়ালে বা কোথাও দাঁড়াতে হচ্ছে না। শুধুমাত্র ফেরি লোড হতে যা সময় লাগছে। এ ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫ যানবাহন পারাপার হয়েছে।

এরমধ্যে পশুবাহী ট্রাক ৪২৩টি। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই রাজধানী অভিমূখে পশুবাহী ট্রাকের চাপ বাড়বে বলে ধারণা করছেন। তবে ঘরমূখো যানবাহন ও যাত্রী পারাপারেও প্রস্তুত রয়েছি।
 
রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, পশুবাহী গাড়িগুলোকে পুলিশ বা কেউ সড়কে যেন না আটকায় সে নির্দেশনা দেয়া আছে। কোথাও অভিযোগ পেলে রাজবাড়ী জেলা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া ঘাটে ২৪ ঘণ্টায় পার হলো পশুবাহী ৪২৩ ট্রাক

আপডেট সময় ১২:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬