বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

পবিত্র হজ ২৬ মে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম ইবাদত হলো হজ। চাঁদের হিসাবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে ইহরাম বেঁধে আরাফার মাঠে অবস্থানসহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কিছু আমল করে কাবাঘর তাওয়াফ করতে হয় হজের মাধ্যমে। এবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ১৭ মে। এর ফলে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হচ্ছে।

সে হিসেবে আগামী মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’। আর পরদিন বুধবার (২৭ মে) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। পরে আনুষ্ঠানিকভাবে হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’ হিসেবে পালিত হয়, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।

এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লি আরাফাতের ময়দানের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান হজের মূল রুকন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও আত্মশুদ্ধির আশায় হাজিরা সেখানে দিনব্যাপী ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।

এরপর জিলহজ মাসের ১০ তারিখ মুসলিম বিশ্বে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।

এদিকে হজকে কেন্দ্র করে ইতোমধ্যে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো হাজির সমাগম ঘটেছে। হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবহন ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com