রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে বাবাকে হত্যা, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক কারবার নিয়ে বাকবিতণ্ডার জেরে বাবা আবু আহম্মদ ডিলারকে (৭০) হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার মো. ইব্রাহিম প্রকাশ মিলন (৪০) উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ছেলে ইব্রাহিম তার বাবার শরীরের বিভিন্ন স্থানে, এমনকি কিল-ঘুসি ও গোপনাঙ্গে লাথির আঘাতে ঘটনাস্থলেই আবু আহম্মদ ডিলারের মৃত্যু হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

এদিকে শনিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। সকালে নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com