বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে : জ্বালানি মন্ত্রী জাল ও ভুয়া সনদের অভিযোগে ২০২ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল : বস্ত্র ও পাট মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক মাস না পেরোতেই দুই মন্ত্রীর পদত্যাগ, সংকটে নেপালের নতুন সরকার হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধে সংসদ চাইলে বর্তমান ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা নেবে সরকার।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দেওয়া চিফ হুইপ নুরুল ইসলামের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রশ্ন-উত্তরের শেষ পর্যায়ে ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট (আর্টিফিশিয়াল ক্রাইসিস) তৈরির চেষ্টা করছেন।

কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় এবং ‘ফ্যাসিস্টরা’ যেন বিতাড়িত হয়, সেজন্য পুরাতন ডিলার নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

চিফ হুইপের এই বক্তব্যের সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সেটিকে স্বাগত জানান। এরপর স্পিকারের অনুমতি নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন বক্তব্যটি উপস্থাপন করেন তখন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম (স্বাগত) করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয়ই সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com