ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সরকারি গুদামে ১৭.৭১ লাখ টন খাদ্যশস্য মজুত : সংসদকে খাদ্য প্রতিমন্ত্রী

দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুত রয়েছে। ১৩ এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলোতে মোট ১৭ লাখ ৭১ হাজার টন খাদ্যশস্যের মজুত ছিল বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সরকারি গুদামে সংরক্ষিত এই মোট খাদ্যশস্যের মধ্যে ১৪ লাখ ৬৪ হাজার টন চাল এবং ৩ লাখ ৭ হাজার টন গম রয়েছে। সরকার জি-টু-জি ব্যবস্থা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল ও গম আমদানি করছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ টন চাল আমদানির চুক্তির বিপরীতে এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার টন চাল দেশে পৌঁছেছে, যার মধ্যে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এবং জি-টু-জি চুক্তির মাধ্যমে ১ লাখ টন চাল পাওয়া গেছে।

গমের ক্ষেত্রে চলতি অর্থবছরে ৬ লাখ ৬০ হাজার টন জি-টু-জি চুক্তির আওতায় এবং ৫০ হাজার টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সব মিলিয়ে ৭ লাখ ৩ হাজার টন গম পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০ হাজার টন গম নিয়ে একটি জাহাজ আগামী ২৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বোরো ও আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়। এছাড়া কৃষি সহায়তা কার্ডধারী প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি ধান ও গম কেনা হচ্ছে।

আসন্ন ২০২৬ সালের বোরো সংগ্রহ মৌসুম (মে থেকে আগস্ট) নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের পর ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫ লাখ টন ধান সংগ্রহের প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

সরকারি গুদামে ১৭.৭১ লাখ টন খাদ্যশস্য মজুত : সংসদকে খাদ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬