সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান বগুড়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলেও বাংলাদেশে দর সমন্বয়ের নামে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারের এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

আজ শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই প্রতিক্রিয়া জানান। রোববার থেকে কার্যকর হওয়া জ্বালানি তেলের নতুন দাম নিয়ে দেশজুড়ে চলা আলোচনার মধ্যেই তার এই মন্তব্য এলো।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল (রোববার) থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।’

নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।’

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারেও এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com