শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফের যুদ্ধের হুমকি, হরমুজে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দাম কিছুটা কমলেও স্বস্তি নেই সবজির বাজারে মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ ভুট্টা খেতে, গণপিটুনিতে নিহত ২ চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা ইসরায়েলের উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য ইসলামাবাদে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ট্রাম্প। লাস ভেগাস সফরে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার আগে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি যেতে পারি।’

চুক্তির বিষয়ে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে তিনি কোনো অগ্রগতি ছাড়াই ফিরে আসেন।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে। এই আলোচনা আবার পাকিস্তানেই হতে পারে।

তথ্যসূত্র: এএফপি

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com