রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশি ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। 

বাণীতে রাষ্ট্রপতি বর্তমান বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষকে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর বিশেষ আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর অপার খুশি ও আনন্দের সুসংবাদ নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানরা অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের সুযোগ পান। ঈদের এই দিনে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দের ভাগাভাগি করে নেন, যা ইসলামি ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভ সূচনা হয়েছে। আমরা এখন একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গড়ার অভিযাত্রায় এগিয়ে চলছি। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় সবার মাঝে নতুন উদ্যম ও প্রেরণা জোগাবে।

বাণীতে বিশ্বব্যাপী চলমান সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে জ্বালানি ও অর্থনৈতিক অস্থিরতার বিরূপ প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এই সংকটময় সময়ে বিত্তবানরা যদি দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com