ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সাড়ে ২৪ কোটি টাকা দিল গ্রামীণফোন Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিট খারিজ Logo এখনো পলাতক ৬৯০ বন্দি, পরিচয় শনাক্ত হয়নি ১৬৬ জনের Logo ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী Logo তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ Logo কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন, নারী ও শিশুসহ উদ্ধার ১৫

ইরানে অ্যাসিড বৃষ্টির শঙ্কা, কতটা ভয়ানক হতে পারে অবস্থা?

ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানের জ্বালানি মজুতের ট্যাংকগুলো প্রায় ১০ ঘণ্টা পার হয়ে রোববার (৮ মার্চ) সকাল হওয়ার পরও আগুনে জ্বলতে থাকে বলে জানায় বিবিসির ফার্সি বিভাগ।

বর্তমানে ঘন কালো ধোঁয়ায় তেহরানের বিশাল অংশের আকাশ ঢেকে রয়েছে। এই ঘটনার কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে ইরানের রেড ক্রিসেন্ট।

দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে ইরানের নাগরিকদের অনুরোধ করা হয়েছে, যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন।

অ্যাসিড বৃষ্টি হলে কতটা ভয়ানক হতে পারে অবস্থা?

এ ব্যাপারে রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করেছে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হবে এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে।’

সংস্থাটি আরও জানিয়েছে, এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে।

রেড ক্রিসেন্ট নাগরিকদের আরও অনুরোধ করেছে, ‘যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে, তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না। শুধু টানা ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলবেন। এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিন।’

বাংলা৭১নিউজ/এএস

Tag :

এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি

ইরানে অ্যাসিড বৃষ্টির শঙ্কা, কতটা ভয়ানক হতে পারে অবস্থা?

আপডেট সময় ০৮:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬