ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু Logo দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি Logo ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪ Logo হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন Logo সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন Logo রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

‘অপরাধের বিচার আইনগত কর্তৃপক্ষের বাইরে নয়’

বর্তমান সরকার দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা সকল অপরাধকে বিচারের মুখোমুখি করব, কেনো অপরাধকে তামাদি হতে দেব না। একইসঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে গ্রহণ করতে দেওয়া হবে না। যেকোনো সমস্যার সমাধান আইন ও বিধিবিধানের মাধ্যমে করতে হবে। আইনগত পথপরিক্রমার বাইরে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না।

আজ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি দলীয় সংসদ-সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যে দেশে সকল ক্ষমতার মালিক থাকবে জনগণ। জনগণ তার নির্বাচিত সেবকদের মাধ্যমে সেবা গ্রহণ করবে। ক্ষমতাসীন দল জনগণের সেবকের দায়িত্ব পালন করবে, ক্ষমতার মালিক থাকবে জনগণ।

সেবকের দায়িত্ব পালনের জন্য যে প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুন দরকার এবং জনগণের কর্তৃত্ব যেন নিরবচ্ছিন্নভাবে বহাল থাকে তার জন্য যেসব প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক পরিবর্তন দরকার সেই লক্ষ্যেই আমরা ৩১ দফা ঘোষণা করেছি। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করতে যাচ্ছি। ১২ ফেব্রুয়ারি সংসদ অধিবেশন বসছে।

জনগণের সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা বাকি কাজগুলোতে হাত দেব। একদিকে জনগণের কল্যাণের কাজ চলবে, অন্যদিকে জনগণের চাহিদা উপযোগী রাষ্ট্রকাঠামো পরিবর্তনের কাজও আমরা করতে থাকব।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

‘অপরাধের বিচার আইনগত কর্তৃপক্ষের বাইরে নয়’

আপডেট সময় ০৫:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬