সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধ, ভাইয়ের কোপে বৃদ্ধা নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিহত নারীর নাম সেনোয়ারা বেগম (৬৫)। এ ঘটনায় তার ভাই জানে আলমকে (৪২) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। পরে তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত এলাকাবাসী গণপিটুনি দেওয়ার চেষ্টা চালায় এবং পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জানে আলম বোনের বাসায় যান। সেখানে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে বোনকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জানে আলম স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে খবর দেন।

হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, অভিযুক্তকে আটকের পর থানায় নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে নিয়ে গণপিটুনির দাবি জানান এবং পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আনিস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com