ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দায়িত্ব পালনে অবহেলা : ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল–৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন।

জানা গেছে, ডিএনসিসির আওতাধীন অঞ্চল–০৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ, সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গতকাল ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ, সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি পরিলক্ষিত হয়। এ ঘটনায় তিনি এবং স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরে মাটি ধসে ১০ মাসের শিশুর মৃত্যু

দায়িত্ব পালনে অবহেলা : ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৫:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬