বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

নাটোরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় বহুল আলোচিত আব্দুল কাহার হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া গ্রামের মো. আব্দুল মজিদ মন্ডলের ছেলে মো. মাসুদ রানা এবং একই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু।

আদালত সূত্রে জানা যায়, আদায়কৃত অর্থদণ্ডের মধ্যে থেকে ১ লাখ টাকা সরকারি কোষাগারে মামলা পরিচালনার ব্যয় বাবদ জমা দিতে হবে। অবশিষ্ট ১৯ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে মামলার এজাহারকারী অর্থাৎ নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও আসামিদের হাজতবাসকাল মূল সাজা থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল কাহারকে তার পরিচিত কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুর রশিদ বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশি তদন্তে আসামিরা হত্যার দায় স্বীকার করে। দীর্ঘ প্রায় এক যুগ ধরে চলা এ মামলায় সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর সন্তোষ প্রকাশ করে বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। এই রায় অপরাধ দমনে সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর ছেলে হত্যার বিচার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বাবা মো. আব্দুর রশিদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ছেলে হত্যার বিচারের আশায় ছিলাম। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তবে সন্তান হারানোর শূন্যতা কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com