ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হতাশাজনক ব্যাটিংয়ের কারণে ক্যাচ ছেড়েছেন হৃদয়! Logo সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন Logo সত্যিই কী সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে? Logo নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার, তবে মানতে হবে শর্ত Logo মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন Logo এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর Logo ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত Logo ব্রহ্মপুত্রের ঢেউয়ে আঁকা এক অগ্নিশিখা: জন্মদিনে সৈয়দা আনোয়ারা তৈমুর

৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমুল পরিবর্তন দেখবেন: নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অল্প কিছু সুযোগ-সুবিধা যদি নিশ্চিত করতে পারি তাহলে মোংলা বন্দরকেও চিটাগাং বন্দরের মত সফল এবং সক্ষম বন্দর হিসেবে দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। সরকারের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার চিহ্নিত করে বাস্তবায়ন করার অঙ্গিকার আছে। সেই ৬ মাসের অগ্রাধিকার প্লানে মোংলা বন্দরকে চিহ্নিত করা হয়েছে। সুতরাং ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমুল পরিবর্তন দেখতে পাবেন। 

শনিবার দুপুরে মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মোংলা নদীর উপর একটি ঝুলন্ত সেতুর প্রয়োজনীয়তা রয়েছে, এটাও আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো। এছাড়া দ্রুত সময়ের মধ্যে রেলের কোচ ও ইঞ্জিন এনে মোংলা-খুলনা রেলপথে একাধিক রেল চালু করা হবে। 

এর আগে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগ দেন নৌপরিবহন মন্ত্রী। এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মতবিনিময় সভায় দুই মন্ত্রীকে বন্দরের সকল বিষয়ে ব্রিফিং করা হয়।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ও  মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

হতাশাজনক ব্যাটিংয়ের কারণে ক্যাচ ছেড়েছেন হৃদয়!

৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমুল পরিবর্তন দেখবেন: নৌপরিবহন মন্ত্রী

আপডেট সময় ০৪:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬