শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

৪ রানের রুদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপ শুরু টাইগ্রেসদের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টাইগ্রেসরা।

টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ১৯.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়। ইনিংসের শুরুটা ছিল দারুণ। ইশমা তানজিম ও শামিমা সুলতানার ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। শামিমা ১৯ বলে ১৭ রান করেন। ইশমা ২৫ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। তবে শেষ দিকে ব্যাটিং ধসে ১৯ বল থেকে মাত্র ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে সাচিনি নিসানসালা ১৪ রানে ৪ উইকেট নেন।

১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে ধাক্কা খায়। অধিনায়ক ফাহিমা খাতুন দ্রুত প্রথম সাফল্য এনে দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হানসিমা করুণারত্নে ৩১ বলে ২৬ রান করে লড়াই জমিয়ে তোলেন। শেষ দিকে আমা কাঞ্চানা (২৩) ও সাচিনি নিসানসালা (২০) ম্যাচে উত্তেজনা ছড়ান।

শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। বল হাতে আসেন অধিনায়ক ফাহিমা খাতুন। চাপের মুখে দারুণ বোলিং করে তিনি সমীকরণ কঠিন করে তোলেন। শেষ বলে ৭ রান প্রয়োজন থাকলেও নিতে পারে মাত্র ২ রান। ফলে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ।

বল হাতে সানজিদা আক্তার মেঘলা নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল পান ২টি করে উইকেট।

রুদ্ধশ্বাস এই জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী শুরু করলো বাংলাদেশ নারী ‘এ’ দল।

বাংলা৭১নিউজ/একেেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com