শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়। দেশটা কিছু খারাপ লোক নষ্ট করে ফেলেছে। এখন রাষ্ট্র মেরামতের পালা। আপনারা সংস্কার চাইলে ‘হ্যাঁ’ বাক্সে সিল দিন।”

রোববার (৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গ্রামগঞ্জে এভাবে নির্বাচনি প্রচারে নেমেছেন তিনি।

মির্জা ফখরুল স্পষ্ট জানান, গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। তবে এ ভোটই প্রমাণ করবে দেশের মানুষ পরিবর্তন চায় কি না।

প্রচারের শুরু থেকে মির্জা ফখরুলের সাদামাটা প্রচারণা নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এর আগে গত ২৯ ডিসেম্বর এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছিল ঠাকুরগাঁও। বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গী করে একটি সাধারণ রিকশায় চেপে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। শীতের সকালে সে রিকশা যাত্রার পেছনে পায়ে হেঁটে গমন করেছিলেন কয়েকশ কর্মী-সমর্থক।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com