ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব : তথ্যমন্ত্রী Logo সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া Logo ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু Logo বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব Logo নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ ৫ জনকে দুদকে তলব Logo দুদকের মামলায় আসামি বেবিচকের দুই প্রকৌশলী, অথচ অনাপত্তিপত্রে নেই মামলার তথ্য Logo স্কুল নেই, চিকিৎসা নেই, নেটওয়ার্ক নেই, চলছে রাঙামাটির ৫ হাজার মানুষের জীবন Logo নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ‘দামু’ পরিচালক রাজা সেন আর নেই

লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ

লীগ অ্যাক্টিভ হয়েছে এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে পরিস্থিতিকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে।

শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শহিদ ওসমান হাদীর হত্যার বিচার নিয়ে আন্দোলনের সুযোগ নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে দেওয়া আরেক পোস্টে সংগঠনটি জানায়, নির্বাচন হতেই হবে এবং কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। ঘোষিত সময়সূচি অনুযায়ী ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনটির আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ১০:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬