শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

হাতিয়ায় হান্নান মাসউদের লাঠি মিছিল, বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট প্রার্থী আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এই আসনের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

শুক্রবার রাতে উপজেলার ওছখালী শহরে এই লাঠি মিছিল অনুষ্ঠিত হয়। একই দিনে তমরুদ্দি ইউনিয়নের তালতলা এলাকায় এনসিপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এনসিপির একজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, আলাউদ্দিন বাবু আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর সে পালিয়ে গিয়েছিল। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী আওয়ামী লীগের এসব সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আমার নির্বাচনী অফিসে ভাঙচুর করিয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। দ্রুত এসব সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

অন্যদিকে, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুর রহমান শামীমের প্রধান নির্বাচনী এজেন্ট মো. আলাউদ্দিন রনি বলেন, হাতিয়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এনসিপি। তারাই আমাদের নেতাকর্মীদের ওপর মিছিল ও ফেরিতে হামলা করেছে, সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে লাঠি মিছিল করেছে। সেখান থেকে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও প্রার্থীর গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেছে। আমরা সংশ্লিষ্ট কর্মপক্ষের নিকট তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও অফিস ভাঙচুরের বিষয়টি জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com