রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় : পরিবেশ উপদেষ্টা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হয় বলে চ্যালেঞ্জ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন গাড়িচালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি চ্যালেঞ্জ করে এ কথা বলেন।

এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘একটা কাজের কথা একটু মন খারাপ করে বলি। বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। সবকটা বাস আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। এইগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?’

তিনি আক্ষেপ করে বলেন, আমি ১০টা মাস যাবৎ যতবার ফোন করছি একটা স্ক্র্যাপ পলিসির জন্য, আমি জানি না ফাওজুল ভাই (সড়ক উপদেষ্টা) কতবার ফোন করেছেন। গত অক্টোবরের ২৮ তারিখে যেই স্ক্র্যাপ পলিসি ফাইনাল হয়ে যাওয়ার কথা, সেটি এখনও হয়নি। আমরা যদি কয়েকটা দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠিন না হই, আর কেউ কঠিন হবে না।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বেরচ্ছে। তারা মেইটেন্যান্সে যাবে। সেখানে বিআরটি-এর একটা বড় দায়িত্ব আছে। এটা পালন করার একটা সমন্বিত উদ্যোগ হতে হবে। যাদের পুরোনো বাস আমরা বলছি না আজকেই সরে যান, কিন্তু আমরা তো সময় দিচ্ছি আপনারা অন্তত দয়া করে মেনটেন্যান্সটা করেন। পুরোনো বাস বদলাতে বুঝলাম সময় লাগবে। আর কত সময়? ৫৪ বছর হয়ে গেছে, না? আরও সময় লাগবে? আর তো সময় লাগার কোনো কারণ নাই।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা আজকে যে প্রশিক্ষণটা শুরু করেছি বিআরটিএ সব চালকদের জানাবেন তাদের আসলে দায়িত্বশীলভাবে কেমন করে গাড়ি চালাতে হবে। যখন হর্ন বাজানো বন্ধ করবেন, তখন গাড়ির গতিও কমে আসবে। দুর্ঘটনাও কমে যাবে। এটা কোনো বিরক্তের জায়গা না। আর কোনো জায়গায় ক্ষমতা দেখাইতে পারি না, গাড়িতে উঠে হর্ন বাজানো শুরু করব। এটার জন্য মানুষের কষ্ট হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম প্রমুখ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com