ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর

রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাকচাপায় আশরাফুল আলম (৪৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

রবিবারদুপুরে উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম কাউনিয়া উপজেলার ভুতছাড়া সাব্দী এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে একটার দিকে আশরাফুল আলম কাউনিয়া বাসস্ট্যান্ড বাজার থেকে মাংস কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হলদিবাড়ি রেলগেট এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহত আশরাফুল আলমের স্ত্রী মোছা. লাভলী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে কাউনিয়া থানায় একটি মামলা করেছেন।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় ০৬:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬