শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সোমবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

জরুরি মেরামত কাজের জন্য সোমবার (২৬ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৫ জানুয়ারি) এক বার্তায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার, ঘাটুরা ও আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com