বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

অস্কারের ৭৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল ‘সিনার্স’

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। বৃহস্পতিবার ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়ে থাকা তারকা এবং সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে হলিউডে বইছে রেকর্ডের বন্যা। রায়ান কুগলারের ভ্যাম্পায়ার-হরর সিনেমা ‘সিনার্স’ ১৬টি মনোনয়ন পেয়ে অস্কারের ৭৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে।

অস্কারের সাড়ের সাত দশকের রেকর্ড ভাঙতেই পেছনে ফেলেছে ১৯৫০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অল অ্যাবাউট ইভ’, ১৯৯৭-এর ‘টাইটানিক’ এবং ২০১৬ সালের ‘লা লা ল্যান্ড’ চলচ্চিত্রকে। যাদের ঝুলিতে ছিল সর্বোচ্চ ১৪টি করে মনোনয়ন।

ওয়ার্নার ব্রোসের ব্যানারে নির্মিত ‘সিনার্স’ সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনা (রায়ান কুগলার), সেরা অভিনেতা (মাইকেল বি. জর্ডান), সেরা পার্শ্ব অভিনেত্রী (উম্মি মোসাকু) এবং সেরা পার্শ্ব অভিনেতা (ডিলরয় লিন্ডো) সহ মোট ১৬টি বিভাগে মনোনীত হয়েছে। বিশেষ করে সেরা মৌলিক চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এবং নতুন যুক্ত হওয়া ‘বেস্ট কাস্টিং’ বিভাগেও জায়গা করে নিয়েছে।

চলতি বছরে স্টুডিও হিসেবে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ওয়ার্নার ব্রোস। ‘সিনার্স’-এর ১৬টি এবং পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর ১৩টি মনোনয়নসহ মোট ৩০টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে। অন্যান্য বড় প্রতিযোগীদের মধ্যে ‘নেটফ্লিক্স’ এবং ‘নিয়ন’ ১৮টি করে, ফোকাস ফিচারস ১৩টি এবং A24 পেয়েছে ১১টি মনোনয়ন।

সেরা চলচ্চিত্রের দৌড়ে রয়েছে ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটল’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘এফওয়ান’।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com