ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় Logo মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক

বিয়ের পর অভিনয়কে বিদায়, এক যুগ পর ঢাকায় দেখা মিলল জনপ্রিয় সেই মডেলের

দীর্ঘ এক যুগের বেশি সময় পর দেশের ফিরেছেন নব্বইয়ের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথ চলা শুরু। ক্যারিয়ার যখন সফলতার তুঙ্গে, সেই সময়েই হঠাৎ শোবিজ অঙ্গনের আলো ঝলমলে দুনিয়া ছেড়ে স্বামীর সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পরিবার নিয়ে রিয়া স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি সৌদি আরবে গিয়েছিলেন ওমরাহ করতে। সেখান থেকে ২৫ ডিসেম্বর দেশে আসেন রিয়া। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে ছিল বিশেষ আড্ডা। সেখানে আড্ডা জমে রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খানের সঙ্গে।

রিয়াকে কেন্দ্র করে বিশেষ আড্ডার অন্যতম আয়োজক বিপ্লব সাহা গণমাধ্যমকে বলেন, ‘বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গেই রিয়া এখন আর জড়িত নন। পরিবার নিয়ে নিজের মতো আছেন তিনি। আমরা যারা তার কাছের মানুষ, তারা সেই ব্যাপারটিকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই একত্র হওয়া। কয়েক ঘণ্টা গল্প-আড্ডায় আমাদের সময় কেটেছে।’

বিপ্লব জানিয়েছেন, চলতি সপ্তাহেই পরিবার নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে ফিরবেন রিয়া।

এক সময়ের জনপ্রিয় এই মডেল ২০০৮ সালে বৈমানিক মিনহাজকে বিয়ে করেন, তবে সেই সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি। পরে ২০১৩ সালের মার্চে আমেরিকাপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। দ্বিতীয়বার বিয়ের পর অভিনয় ও মডেলিং থেকে নিজেকে আড়াল করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ

বিয়ের পর অভিনয়কে বিদায়, এক যুগ পর ঢাকায় দেখা মিলল জনপ্রিয় সেই মডেলের

আপডেট সময় ১১:১০:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬