শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

জকসুতে ভোট শেষ, ফলাফলের অপেক্ষা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্র থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স নেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। ভোট গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। ভোট গণনা করা হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রেকগনিশন) পদ্ধতিতে।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেছেন, প্রতিটি কেন্দ্রের ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘোষণা করবেন। পরে সব কেন্দ্রের ফল সমন্বয় করে কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

জকসু নির্বাচনে ৩৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়। যেখানে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজারের বেশি।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাম্পাসের তিনটি বড় ডিজিটাল বোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোটের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাস ও প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় রাখা হয়। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের একটি কন্ট্রোল রুমও খোলা রয়েছে।

দীর্ঘ ২০ বছর পর জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ থাকলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। পরে ৬ জানুয়ারি ভোটের নতুন দিন ঠিক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com