মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি

সবাই যেহেতু হাঁস চাচ্ছে, তাই আমারও আপত্তি নেই : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাধিক বিএনপি মনোনয়নপ্রত্যাশী থাকলেও জোট সমঝোতার অংশ হিসেবে আসনটি বিএনপি ছেড়ে দেয় তাদের মিত্র দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে। ওই আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

তাই অত্র আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

 রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এসেছি মানুষের ভালোবাসা ও সমর্থনের শক্তিতে। এলাকার মানুষ যেটা চায়, সেটাকেই আমি গুরুত্ব দিই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

প্রতীক হিসেবে কোনো পছন্দ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার মানুষ যেহেতু হাঁস চাচ্ছে, এতে আমার কোনো আপত্তি নেই।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘আমি শুধু রাজনীতিবিদ নই, একজন সাধারণ মানুষও। গ্রামে হাঁস-মুরগি পালন করি, সহজ জীবনযাপন করি। মানুষের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির বাইরেও আত্মিক।’

জানা গেছে, আগামীকাল সোমবার ব্যারিস্টার রুমিন ফারহানা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন সংশ্লিষ্ট অফিসে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com