বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

১৪ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল শুরু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় ১৪ ঘণ্টা পর সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনায় ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন রোডে চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। সবশেষ রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়। পরে রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পাড় হয়ে ঢাকায় প্রবেশ করে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। বিকেলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শুরু করে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com