রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাতিরঝিলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে ইলহাস চৌধুরী (১৪ মাস) এবং তার বোন আফ্রিদা চৌধুরী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে আজ (রোববার) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। তিনি জানান, শনিবার দুপুরের দিকে খবর পেয়ে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় তারা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com