রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কন্নোয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাষ্ট্রদূতকে তার দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অকুণ্ঠ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশই পারস্পরিক বাণিজ্য সহযোগিতা ও উন্নয়নের ভিত্তিতে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আরও গতিশীল হবে।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, কোরিয়া-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক আস্থা, শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত। 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন ও অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বাণিজ্যের পরিমাণ প্রতিনিয়ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে তাঁর কর্মকালীন সময়ে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান,অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার এবং  কোরিয়া দূতাবাসের প্রথম সচিব লি নাম সু উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com