ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

সিলেটে বিজিবির ওপর মাদককারবারিদের হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর মাদককারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ ঘটনায় শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এর আগে, রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, বিজিবির ওপর হামলা ও মাদক পাচারের চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ছয় থেকে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, কালাইরাগ বিওপির নায়েক সুবেদার আলমগীরের নেতৃত্বে একটি টহল দল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিয়মিত টহলে বের হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পিলার ১২৫৪/৭এস-এর প্রায় ৯০০ গজ ভেতরে ট্রলির লাইন এলাকায় একটি মাদক চালান প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সেখানে অবস্থান নেয় টহল দল।

এ সময় একটি মোটরসাইকেলে করে মাদক পাচারের চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা ধাওয়া দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ১৬৭ বোতল মদ ও একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ২০ থেকে ২৫ জন মাদককারবারি সংঘবদ্ধ হয়ে টহলরত বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, মাদক কারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্যরা হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে ৩ থেকে ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

সিলেটে বিজিবির ওপর মাদককারবারিদের হামলা

আপডেট সময় ১২:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫