বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ইরান ইস্যুতে পুতিন- শি জিনপিংয়ের ফোনালাপ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

চলমান ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রেসিডেন্ট এই সংঘাত নিরসনে ‘বড় শক্তিগুলোর’ প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

এটি ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ বিবেচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পরোক্ষ বার্তা বলে ধারণা করা হচ্ছে।

ফোনালাপে ইসরায়েলের ইরানবিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন দুই বিশ্ব নেতা। চলমান সংঘাতে পুতিন আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই শি জিনপিং বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষ করে যেসব বড় শক্তির সংঘাতরত পক্ষগুলোর ওপর বিশেষ প্রভাব আছে— তাদের উচিত পরিস্থিতি ঠান্ডা করার উদ্যোগ নেওয়া, উল্টোটা নয়।”

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। চলমান উত্তেজনা কমানোর জন্য বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ফোনালাপে পুতিনকে শি জিনপিং বলেন, “সংঘাতে জড়িত পক্ষগুলো—বিশেষ করে ইসরায়েল—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না বেড়ে যায় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে পড়া ঠেকানো যায়।”

এদিকে, ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও শি জিনপিং একমত যে, এই সংঘাতের বা ইরানের পারমাণবিক কর্মসূচির কোনও সামরিক সমাধান নেই; এগুলোর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সম্ভব।

ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, “(পুতিন) যদি প্রয়োজন হয়, রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার যেকোনও সম্ভাব্য উদ্যোগ নেওয়ার প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। চীনের নেতা এমন মধ্যস্থতাকে সমর্থন জানিয়েছেন, কারণ এটি বর্তমান অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে সহায়ক হতে পারে।”

দুই দেশ একমত হয়েছে যে, আগামী দিনগুলোতে তাদের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকবে।

সূত্র: সিএনএন

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com